নড়াইলের কালিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের কৃষক ইসরাফিল মোল্যা (৫০) হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে স্থানীয় ইউপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী। এ সময় বক্তব্য দেন নিহতের মা কদভানু, স্ত্রী রোজিনা বেগম, মেয়ে মিতা খানমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি কৃষ্ণপুর গ্রামে মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন কৃষক ইসরাফিল মোল্যা।