কুমিল্লায় হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী-স্ত্রী নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ পড়ে সকালে জিংলাতলী গ্রামের বাড়ি থেকে হাঁটতে বের হন নজরুল ইসলাম ও ঝরনা বেগম। হাঁটতে হাঁটতে তারা মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর এলাকায় পৌঁছান। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তারা ছিটকে সড়কের পাশে নিচে পড়ে যান।

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। তারা ফজরের নামাজ পড়ে প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন।

নিহত ব্যক্তিরা হলেন— নজরুল ইসলাম (৬০) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৬)। নজরুল ইসলাম দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের প্রয়াত খলিলুর রহমানের ছেলে। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ পড়ে সকালে জিংলাতলী গ্রামের বাড়ি থেকে হাঁটতে বের হন নজরুল ইসলাম ও ঝরনা বেগম। হাঁটতে হাঁটতে তারা মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর এলাকায় পৌঁছান। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তারা ছিটকে সড়কের পাশে নিচে পড়ে যান।

প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। মহাসড়কের সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও