তিন বছর পরে কী পরিবর্তন হবে, পাঁচ বছর পরে কী হবে, সে ধরনের পূর্বাভাসও কিছু ক্ষেত্রে দেয়া হয়েছে। নির্দিষ্ট সাল পর্যন্ত কোন সুবিধা থাকবে, কোনটা পাঁচ বছর পর্যন্ত থাকবে, সেটাও উল্লেখ করা হয়েছে। কেউ যদি ব্যবসায়িক পরিকল্পনা করতে চায়, তাহলে এটা ভালো। আগে যেটা ছিল, প্রতি বছরই পরিবর্তন হয়ে যেত। এ দুটি জিনিস ভালো হয়েছে।
আমাদের যে প্রণোদনা বাড়ানোর কথা ছিল, সেটা বাড়েনি। দ্বিতীয় বিষয় হলো, প্রণোদনার ওপর যে কর নেয়া হয়, সেটা অব্যাহতি দেয়ার কথা ছিল। কিন্তু সেটা অর্ধেক অব্যাহতি দেয়া হয়েছে। অর্থাৎ ১০ শতাংশ করের জায়গায় এখন ৫ শতাংশ নেয়া হবে। এটা খুব বড় উদ্বেগের জায়গা না। তবে আমাদের প্রত্যাশা ছিল পুরোপুরি শূন্য করা হবে। আমরা শূন্য কর চেয়েছিলাম।