এ লক্ষ্যে দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটের কাজ করা হচ্ছে। গতকাল বিকালে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।
নাটোরের উত্তরা গণভবনকে দেশের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরা গণভবনে মন্ত্রিসভার বৈঠক করেছেন। পরবর্তী সময়ে দেশনেত্রী খালেদা জিয়াও মন্ত্রিসভার বৈঠক করেছেন। আশা করছি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও উত্তরা গণভবনে আসবেন এবং নাটোরের উন্নয়নের রূপরেখা প্রদান করবেন।’
আফরোজা খানম বলেন, ‘নাটোরসহ দেশের সম্ভাবনাময় প্রতিটি স্থানেই পর্যটন হাব তৈরি করতে চাই। এজন্য ১ হাজার ৪৯৮টি স্পটকে চিহ্নিত করেছি আমরা। পর্যায়ক্রমে এসব স্পটকে পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে। পর্যটন স্পটের উন্নয়নের পাশাপাশি পর্যটকদের আবাসন, চিকিৎসা ইত্যাদি সুবিধা প্রদানের বিষয়গুলোও হাবের অন্তর্ভুক্ত থাকবে।’
পর্যটনমন্ত্রী আরো বলেন, ‘ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালুর বিষয়টিও আমরা বিবেচনায় নিয়েছি। সম্ভাবনাময় সব ক্ষেত্রের উন্নয়ন নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সবসময় মানুষের কাছে যাচ্ছি। তাদের সেবা প্রাপ্তিকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। তাদের জীবনমান উন্নয়নে
কাজ করছি।’
নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. রহিম নেওয়াজ এ সময় উপস্থিত ছিলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী পরে মিনি কক্সবাজারখ্যাত হালতি বিল পরিদর্শন করেন। তিনি পাটুল বটতলায় স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং দিঘাপতিয়া ও খোলাবাড়িয়ায় দুটি পথসভায় বক্তব্য রাখেন। সন্ধ্যায় তিনি নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।