মানববন্ধন

বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন।

গতকাল সকালে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরগুনাথ ঠাকুর। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সারিকুল হক গেদু, শাহজাহান মণ্ডল ও আজহারুল ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বিদ্যমান বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বৈষম্য বিলোপ আইন প্রণয়ন ও নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

আরও