হত্যার ঘটনায় একই পরিবারের পাঁচজনের যাবজ্জীবন

ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধে মো. আল আমিন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আরও