ভারত থেকে আরো সাড়ে ১১ হাজার টন চাল বাংলাদেশে এসেছে। এই চাল বহনকারীএমভি ডিডিএস মেরিনা জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি করা হয়েছে। এর আগে ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।
এরই মধ্যে জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং শিগগিরই খালাসের কার্যক্রম শুরু হবে।