ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলে নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দিশু দাস (৫৯) ও রবীন্দ্র দাস (৩৭) নামে দুই জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দিশু দাস (৫৯) ও রবীন্দ্র দাস (৩৭) নামে দুই জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর নামক স্থানে তারা বজ্রপাতের শিকার হন। 

দিশু দাস ওই এলাকার ধরনি দাসের ছেলে এবং রবীন্দ্র দাস একই এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে।

মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলামিনুল হক পাভেল বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুজন তিতাস নদীতে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি হচ্ছিল। মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।

আরও