নিহতরা হলো আদনান ও আব্রাহাম। তারা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা জিয়াউর রহমানের দুই ছেলে। পরিবারসহ তারা রায়েরটেক খান বাড়ির নিজাম উদ্দিন খানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে কয়েকজন শিশুর সঙ্গে ফুটবল খেলছিল দুই ভাই। খেলার একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে পানিতে নামে তারা। কিন্তু দীর্ঘ সময় তাদের দেখা না গেলে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।