কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় যুবদল নেতা কাউসারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল ১১টার দিকে গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে সেখান থেকে উদ্ধার করে কুমিল্লা নগরীর ট্রমা হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

পূর্ব শত্রুতা কিংবা জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হামলার সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বণিক বার্তাকে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

আরও