রাজবাড়ীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। এ উপলক্ষে গতকাল সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। পরে সেখান থেকে বের করা শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আজাদী ময়দানে শেষ হয়। মেলায় ১৫টি স্টল স্থান পেয়েছে। ১৪ জুলাই মেলা শেষ হবে।