প্রজ্ঞাপন জারি

আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী

নতুন ব্যবস্থায় পেনশনযোগ্য ন্যূনতম চাকরিকাল পাঁচ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তে এখন থেকে আজীবন পারিবারিক পেনশন ভোগ করতে পারবেন। এ সুবিধা অব্যাহত রাখতে প্রতি বছর একবার হিসাবরক্ষণ কার্যালয়ে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। তবে ৫০ বছরের বেশি বয়সের বিধবাদের ক্ষেত্রে এ অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দেয়ার শর্তটি প্রযোজ্য হবে না।

গতকাল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এ প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের সুনির্দিষ্ট নিয়মাবলি নির্ধারণ করা হয়েছে, যা গত ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। সরকারের নতুন এ নিয়মে সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে।

নতুন ব্যবস্থায় পেনশনযোগ্য ন্যূনতম চাকরিকাল পাঁচ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কর্মচারীর সর্বশেষ আহরিত মূল বেতনের ওপর ভিত্তি করে পেনশনের হার নির্ধারিত হবে। চাকরিকালের বিন্যাস অনুযায়ী পাঁচ বছর চাকরিতে মূল বেতনের ২১ শতাংশ, ১০ বছর চাকরিতে ৩৬ শতাংশ, ১৫ বছর চাকরিতে ৫৪ শতাংশ, ২০ বছর চাকরিতে ৭২ শতাংশ, ২১ বছর চাকরিতে ৭৫ শতাংশ, ২২ বছর চাকরিতে ৭৯ শতাংশ, ২৩ বছর চাকরিতে ৮৩ শতাংশ, ২৪ বছর চাকরিতে ৮৭ শতাংশ এবং ২৫ বছর বা তার বেশি চাকরিতে সর্বোচ্চ ৯০ শতাংশ পেনশন পাওয়া যাবে।

আরও