কক্সবাজারে রিসোর্টে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত। কারণ অনুসন্ধানে এরই মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশও রয়েছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোস জানান, শনিবার সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

আরও