মাগুরায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

মাগুরার সদর উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. হানিফ মোল্যা (৫৬) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টায় মাগুরা-যশোর মহাসড়কের শেখপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৫ বাসযাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত হানিফ যশোরের পালবাড়ী এলাকার মৃত গনি ব্যাপারীর ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী ঈগল পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। এ সময় আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. হানিফকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

আরও