হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে মারা গেছে ৯৮৩ জন। নিশ্চিত হামে মারা গেছেন আরো ১০১ জন। অর্থাৎ হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জন

সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২০১ জনের শরীরে। এছাড়া হাম রোগী শনাক্ত হয়েছে ৬৪ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হমিবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ হিসাব গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত।

এতে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে মারা গেছে ৯৮৩ জন। নিশ্চিত হামে মারা গেছেন আরো ১০১ জন। অর্থাৎ হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২১ হাজার ১৫ জন। একই সময়ে হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন।

আরও