হজের খুতবা শুরু

খুতবাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ৩৪টি ভাষায় অনুবাদ করে শোনানো হচ্ছে, যাতে ভাষাগত সীমাবদ্ধতা পেরিয়ে সবাই হজের মূল বার্তাটি বুঝতে পারেন।

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর আরাফার দিনে দেয়া হয় হজের খুতবা। এটি প্রতি বছর ৯ জিলহজ আরাফার ময়দানে মসজিদে নামিরায় জুমার নামাজের পূর্বে দেয়া হয়। এবার ১৪৪৬ হিজরি / ২০২৫ সালের খুতবা প্রদান করছেন মসজিদে হারামের খতিব শায়খ সালেহ আল হুমাইদ।

খুতবাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ৩৪টি ভাষায় অনুবাদ করে শোনানো হচ্ছে, যাতে ভাষাগত সীমাবদ্ধতা পেরিয়ে সবাই হজের মূল বার্তাটি বুঝতে পারেন।

এবার এর বাংলায় হজের খুতবার বাংলা অনুবাদ করবেন সৌদি আরবে অধ্যয়নরত চার বাংলাদেশী শিক্ষার্থী। ২০১৮ সালে সর্বপ্রথম বিশ্বের পাঁচটি আন্তর্জাতিক ভাষায় হজের খুতবার অনুবাদ প্রচার করা হয়। এরপরের বছর ১০টি ও ২০২২ সালে ১৪টি ভাষায় হজের খুতবার অনুবাদ করা হয়। ২০২৩ সালে তা বাড়িয়ে ২০টি ভাষায় অনুবাদ করা হয়। এ বছর এক দশকেরও কম সময়ে হজের খুতবা অনুবাদের পরিধি বাড়িয়ে আরো বিস্তৃত হয়েছে। এ গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে সৌদি আরব রাষ্ট্রীয়-ধর্মীয় সহনশীলতা, সংযম ও শান্তির বার্তা তুলে ধরতে চায়, যাতে ইসলামের প্রকৃত চিত্র এবং এর উচ্চ মূল্যবোধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

আরও