নেত্রকোনায় ভোটকেন্দ্রের কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আগুনের বিষয়টি টের পেয়ে ৯৯৯-এ খবর দেয় স্থানীয়রা। এ সময় কক্ষে থাকা বেঞ্চ, সিলিং ফ্যান, লাইটসহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়। মূলত আতঙ্ক তৈরির জন্য এ আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নেত্রকোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি কক্ষে আগুন দিয়েছে দুর্বত্তরা। আজ মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের নূরপুর শ্রীধরপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথ কক্ষে এ আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিদ্যালয়টির পেছনের দিকে জানালা ভেঙে চটের বস্তায় কেরোসিন অথবা পেট্রোল দিয়ে দুর্বৃত্তরা বুথ কক্ষে আগুন দেয়। আগুনের বিষয়টি টের পেয়ে ৯৯৯-এ খবর দেয় স্থানীয়রা। এ সময় কক্ষে থাকা বেঞ্চ, সিলিং ফ্যান, লাইটসহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়। মূলত আতঙ্ক তৈরির জন্য এ আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যালয়ের ৭টি বুথের মধ্যে পুরাতন এ ভবনটিতে ৪টি বুথ ছিল। বিষয়টি জানার পর সকালে সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য গোয়েন্দা বাহিনী ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, একজন সহকারী শিক্ষকের মাধ্যমে খবর পেয়ে ৯৯৯-এ খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছেন। এর আগে স্থানীয়রা টের পেয়ে আগুন নেভায়।

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, জানালা খোলা ছিল অথবা ভেঙে চটের বস্তায় কেরোসিন অথবা পেট্রোল দিয়ে বুথ কক্ষে আগুন দেয়া হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও