দুই কোরালের দাম ৩০ হাজার টাকা

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া এলাকার জেলে শফি আলম ১০ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কোরাল নিয়ে বাজারে আসেন।

সাগরে জেলের জালে ধরা পড়া দুটি কোরাল মাছ ৩০ হাজার ৪২০ টাকায় বিক্রি হয়েছে। কক্সবাজারের পেকুয়া উপজেলার কবির আহমদ চৌধুরী বাজারে গত সোমবার ও গতকাল সকালে কোরাল দুটি বিক্রি করেন মাছ ব্যবসায়ী সেলিম বাহাদুর। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া এলাকার জেলে শফি আলম ১০ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কোরাল নিয়ে বাজারে আসেন। ব্যবসায়ী সেলিম বাহাদুর প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে মাছটি ১৩ হাজার টাকায় কিনে নেন। পরে এক প্রবাসীর কাছে মাছটি ১৩ হাজার ৫২০ টাকায় বিক্রি করেন। এর আগের দিন সোমবার সকালে পেকুয়ার শরৎঘোনা এলাকার জেলে আকতার আহমদ ১৩ কেজি ওজনের আরেকটি কোরাল নিয়ে বাজারে আসেন। সেটিও সেলিম বাহাদুর কিনে একটি রেস্তোরাঁয় ১৬ হাজার ৯০০ টাকায় বিক্রি করেন।

আরও