দেশের চিনিকলগুলো সারা বছর উৎপাদনশীল রাখার চিন্তা করছে সরকার: রিজভী

রিজভী বলেন, দেশের সুগার মিলগুলো বছরে মাত্র কয়েক মাস চালু থাকে। এগুলোকে কীভাবে সারা বছর উৎপাদনশীল রাখা যায়, সে বিষয়ে সরকার ভাবছে। একই সঙ্গে উপজাত (বাই-প্রোডাক্ট) উৎপাদনের মাধ্যমে মিলগুলোকে লাভজনক করার পরিকল্পনাও নেয়া হচ্ছে।

সরকার দেশের চিনিকলগুলোকে সারা বছর উৎপাদনশীল রাখার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার বিকালে নাটোর সুগার মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশের সুগার মিলগুলো বছরে মাত্র কয়েক মাস চালু থাকে। এগুলোকে কীভাবে সারা বছর উৎপাদনশীল রাখা যায়, সে বিষয়ে সরকার ভাবছে। একই সঙ্গে উপজাত (বাই-প্রোডাক্ট) উৎপাদনের মাধ্যমে মিলগুলোকে লাভজনক করার পরিকল্পনাও নেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কার্যক্রম সম্প্রসারণে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শের পাশাপাশি শিল্প স্থাপনে স্থানীয় উদ্যোক্তাদেরও গুরুত্ব দেয়া হবে।

এ সময় জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ চিনিকল আখ চাষী কল্যাণ ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিন, নাটোর সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও