প্রধানমন্ত্রীর নির্দেশ

কক্সবাজারে হচ্ছে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ‘ইউবিইএসটি’

গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আধা সরকারি (ডিও) পত্রটি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‌কক্সবাজারবাসীর প্রাণের দাবি এবং বাংলাদেশের জন্য সবচেয়ে প্রত্যাশিত ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছেন।’

কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (ইউবিইএসটি)’ নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আধা সরকারি (ডিও) পত্রটি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‌কক্সবাজারবাসীর প্রাণের দাবি এবং বাংলাদেশের জন্য সবচেয়ে প্রত্যাশিত ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছেন।’

এর আগে গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে পাঠানো ওই ডিও লেটারে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে ইউবিইএসটি প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন।  

ডিও লেটারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে বিশেষায়িত উচ্চ শিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদ প্রয়োজন। তবে এক্ষেত্রে এখনো যথেষ্ট ঘাটতি রয়েছে। এ প্রেক্ষাপটে কক্সবাজারে ইউবিইএসটি প্রতিষ্ঠা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে।’ 

চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একটি পূর্ণাঙ্গ নতুন বিশ্ববিদ্যালয় শূন্য থেকে প্রতিষ্ঠা করতে দীর্ঘ সময়, বিপুল অর্থ ও পৃথক অবকাঠামো প্রয়োজন।

তার মতে, কক্সবাজারে অবস্থিত ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই)’ বিদ্যমান অবকাঠামো, ল্যাবরেটরি, গবেষণা সুবিধা, বৈজ্ঞানিক জনবল, প্রশিক্ষণ পরিবেশ ও উপকূলভিত্তিক গবেষণা কাঠামো ব্যবহার করে ইউবিইএসটির প্রাথমিক একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত চালু করা যেতে পারে।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘বিওআরআই এরই মধ্যে কক্সবাজারে একটি জাতীয় সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। এর বিদ্যমান সুবিধা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটিসংশ্লিষ্ট বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।’ 

এ অবস্থায় বিওআরআইয়ের বিদ্যমান একাডেমিক ও গবেষণা সুবিধার ওপর ভিত্তি করে ইউবিইএসটি নামে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সম্মতিও চেয়েছেন সালাহউদ্দিন আহমদ। 

আরও