কৃষক হত্যা মামলা লক্ষ্মীপুরে বাবা ও দুই ছেলেসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রায়পুরে কৃষক আলী আকবর হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রায়পুরে কৃষক আলী আকবর হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম রায় দেন। সময় দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানার আদেশও দেয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জসিম, তহির তাদের বাবা নুরু মিয়া, সফিকুল রুবেল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন মুক্তার, জুয়েল রাহেলা। এর মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুক্তার জুয়েল পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার চরবংশী স্টিল ব্রিজ এলাকায় ২০১৮ সালের সেপ্টেম্বর সকালে বিরোধীয় সম্পত্তিতে নারকেল পাড়া নিয়ে কৃষক আলী আকবরের সঙ্গে একই এলাকার জসিম গংদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম, তহির তাদের বাবা নুরু মিয়াসহ বেশ কয়েকজন পিটিয়ে কুপিয়ে আলী আকবরকে জখম করেন। পরে স্থানীয়রা লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  ঘটনায় নিহতের ছেলে তহিরুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো সাদ-আটজনের নামে রায়পুর থানায় হত্যা মামলা করেন। ২০১৯ সালের এপ্রিল ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ১৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত গতকাল রায় দেন। সরকারপক্ষের আইনজীবী জাসীম উদ্দীন তথ্য নিশ্চিত করেছেন।

আরও