ধারাবাহিকভাবে নীতি পরিবর্তনের প্রবণতা বন্ধ করতে হবে

—আজম জে চৌধুরী

চেয়ারম্যান, ইস্ট কোস্ট গ্রুপ

দেশের জ্বালানি খাতের টেকসই প্রবৃদ্ধি ও শিল্প খাতের ধারাবাহিকতা রক্ষায় দীর্ঘমেয়াদি, স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য (প্রেডিক্টেবল) নীতিকাঠামো প্রয়োজন। যেকোনো নীতি প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা অত্যন্ত জরুরি।

নীতি তৈরির আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করা আবশ্যক। কিন্তু বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোলার খাতের শুল্ক ছাড়সংক্রান্ত যেসব সিদ্ধান্ত নিয়েছে, এটা আমরা এখনো কেউ বুঝি না। কমানোর পরিবর্তে এখন বেড়ে গেছে। এই যে পলিসির একটা স্বচ্ছতা নেই এবং পলিসি করার আগে এনগেজমেন্ট নেই—এটাই বড় সমস্যা।

শিল্প খাতে গ্যাস ও জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা দূর করতে পূর্বানুমানযোগ্য নীতিকাঠামোর প্রয়োজন। একজন বিনিয়োগকারী যখন মোটা অংকের অর্থ বিনিয়োগ করে জ্বালানি সংযোগের অপেক্ষায় থাকেন, তখন তাকে জ্বালানি সরবরাহ করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু সঠিক পূর্বাভাসের অভাব ও সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার সার্বিক প্রভাব পড়ছে পুরো অর্থনীতির সরবরাহ শৃঙ্খলে। এটা প্রেডিকশন না থাকার কারণে হচ্ছে। তাই আমাদের একটি প্রেডিক্টেবল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দরকার।

স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ধারাবাহিকভাবে নীতি পরিবর্তনের প্রবণতা বন্ধ করতে হবে।”আজ যদি কেউ এলএনজি বা এলপিজি খাতে বিনিয়োগ করতে চায়, তাকে সুনির্দিষ্ট ও স্থায়ী একটি নীতিকাঠামোর নিশ্চয়তা দিতে হবে। রাতারাতি নীতি বদলে গেলে বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলেন। নীতি যদি স্বচ্ছ ও প্রেডিক্টেবল হয়, তবেই দেশে দেশী-বিদেশী বিনিয়োগ আসবে।”

শিল্প খাত ও আর্থিক খাতের টেকসই সুরক্ষাই নিশ্চিত দেশের অর্থনৈতিক ভিত্তি করে। শিল্প-কারখানা বন্ধ হয়ে গেলে তা শুধু শিল্প খাতের ক্ষতি নয়, যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সেখানে হাজার কোটি টাকা অর্থায়ন করেছে, তারাও চরম আর্থিক ঝুঁকিতে পড়বে। তাই যেকোনো উদ্যোগের মূল লক্ষ্য হতে হবে টেকসই প্রবৃদ্ধি।”

বাসাবাড়ির হোম সলিউশন কিংবা রুফটপ সোলারের মতো ক্ষুদ্র নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে যারা বিনিয়োগ করছেন, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে তাদের সুরক্ষায় সরকার বিশেষ ইন্স্যুরেন্স পলিসি চালুর চিন্তাভাবনা করতে পারে। রিস্ক মিটিগেশন প্রসেস নিশ্চিত করা গেলে ছোট-বড় সব শ্রেণীর বিনিয়োগকারীরা এ খাতে এগিয়ে আসতে উৎসাহিত হবেন।

আরও