এতে অ্যাম্বুলেন্সটির চালক ফরিদ হোসেন দগ্ধ হয়েছেন। ছড়িয়ে পড়া আগুনে অ্যাম্বুলেন্সের পাশে থাকা আরো আটটি মোটরসাইকেল পুড়ে যায়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বেসরকারি অ্যাম্বুলেন্স রোগী নেয়ার জন্য হাসপাতাল চত্বরে আসে। রোগী ওঠানোর আগেই অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা আটটি মোটরসাইকেলও পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাগেরহাটের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডারে কোনোভাবে গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
বাগেরহাট সিভিল সার্জন আ স মো. মাহাবুবুল আলম জানান, এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুরনো ও বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোর গ্যাস ও অক্সিজেন সিলিন্ডারের মেয়াদ এবং গাড়ির ফিটনেস নিয়মিত পরীক্ষা করা জরুরি।