চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

প্রত্যক্ষদর্শীদের বরাতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখ জানান, সকালে রিপন হোসেন তার ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে আন্দুলবাড়ীয়ার দিকে যাচ্ছিলেন। শাহা ব্রিকস ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির স্যালোমেশিনচালিত একটি আলমসাধুর চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানটিকে ধাক্কা দেন।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে স্যালোমেশিনচালিত একটি আলমসাধুর ধাক্কায় ব্যাটারিচালিত পাখিভ্যানের চালক রিপন হোসেন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আলমসাধু ও পাখিভ্যান দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের শাহা ব্রিকস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন হোসেন (৫০) সন্তোষপুর গ্রামের ব্রিজপাড়া এলাকার মহি উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখ জানান, সকালে রিপন হোসেন তার ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে আন্দুলবাড়ীয়ার দিকে যাচ্ছিলেন। শাহা ব্রিকস ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির স্যালোমেশিনচালিত একটি আলমসাধুর চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানটিকে ধাক্কা দেন।

ধাক্কার পর রিপন হোসেন ছিটকে সড়কের পাশে রাখা ইটের ওপর পড়ে যান। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আলমসাধু ও পাখিভ্যান দুটিই দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখ বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও