ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত

রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি সূত্রে এ তথ্য জানা গেছে।

ছবি- ভলকানো ডিসকভারি

সেখানে বলা হয়, ঢাকা থেকে ৩৩১ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। তবে ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা যায়নি বলে জানায় ভলকানো ডিসকভারি।

আরও