চট্টগ্রামে মজুদ করা ৬ টন ডিজেল জব্দ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় মজুদ করে রাখা প্রায় ৬ টন ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অভিযানে ডিজেলের পাশাপাশি লোডিং-আনলোডিং পাম্প জব্দ করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অভিযানে বিপুল পরিমাণ ডিজেলসহ ডিজেল লোডিং-আনলোডিং পাম্প জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য পরে জানানো হবে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, পতেঙ্গা থানা এলাকার বিমানবন্দর সংলগ্ন স্থানে অবৈধভাবে এ ডিজেল মজুত করা হয়েছিল। গোপন সংবাদ পেয়ে জেলা প্রশাসন আজ সকালে সেখানে অভিযান শুরু করে। এ সময় প্রায় ৩০ ড্রাম বা আনুমানিক ৬ টনের মতো ডিজেলের পাশাপাশি তিনটি পাম্প জব্দ করা হয়।

এসব মালামাল আইন প্রক্রিয়ার আওতায় নিয়ে আসার পাশাপাশি জড়িতদের ‍বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানান সংশ্লিষ্টরা।

আরও