ঢাকা-রংপুর রুটে সেপ্টেম্বরেই যুক্ত হবে আরো ২ ট্রেন : রেলমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আগামী সেপ্টেম্বর মাসের শুরুতেই ঢাকা রংপুরে আরো দুইটি ট্রেন যুক্ত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ শুক্রবার বিকেলে রংপুর রেল স্টেশন পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, একটি ট্রেন রংপুর থেকে ঢাকা যায়, তাতে এ অঞ্চলের মানুষের যাতায়াতের চাহিদা মেটে না, এজন্য রংপুর পার্বতীপুর হয়ে সরাসরি ঢাকা এবং কুড়িগ্রাম রংপুর হয়ে ঢাকাগামী দুইটি ট্রেন আগামী সেপ্টেম্বর মাসে চালু করা হবে, সেইভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, রংপুর বিভাগীয় শহর হওয়ায় রংপুর রেল স্টেশনকে যুগোপযুগী করে তোলা হবে। বাড়ানো হবে যাত্রী সেবা। বাংলাদেশের অন্যান্য শহরের মতো উত্তরাঞ্চলের রংপুরকে সাজানো হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্ত্মি মন্ডল, স্টেশন সুপারেন্টেন্ড মোজাম্মেল হকসহ আওয়ামীলীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও