সামার অ্যাথলেটিকস

‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস’ গতকাল শুরু হয়েছে জাতীয় স্টেডিয়ামে। পুরুষদের ১০০ মিটার দৌড়ে ১০ দশমিক ৫৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ইমরানুর রহমান।

বাংলাদেশের দ্রুততম মানব-মানবী আবারো ইমরানুর রহমান ও শিরিন আক্তার। গতকাল জাতীয় সামার অ্যাথলেটিকসের উদ্বোধনী দিনে এ দুজনের কীর্তি পাশাপাশি নারীদের ৪০০ মিটার হার্ডলসে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা আক্তার।

‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস’ গতকাল শুরু হয়েছে জাতীয় স্টেডিয়ামে। পুরুষদের ১০০ মিটার দৌড়ে ১০ দশমিক ৫৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ইমরানুর রহমান। ১০ দশমিক ৬৭ সেকেন্ড সময় নিয়ে মোহাম্মদ ইসমাইল রৌপ্য ও ১০ দশমিক ৭৩ সেকেন্ড টাইমিং করে তারেক রহমান তৃতীয় হয়ে ব্রোঞ্জ জয় করেন। নারীদের ১০০ মিটারে শিরিন আক্তার সেরা হয়েছেন ১২ দশমিক শূন্য ৮ সেকেন্ড টাইমিং করে। এ বিভাগে শরীফা খাতুন (১২ দশমিক ২৩ সেকেন্ড) দ্বিতীয় ও সুমাইয়া দেওয়ান (১২ দশমিক ৩৩ সেকেন্ড) তৃতীয় হয়েছেন।

নারীদের ৪০০ মিটার হার্ডলসে ১ মিনিট সময় নিয়ে সেরা হন বর্ষা আক্তার। পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে সোনা জেতেন সেনাবাহিনীর মোশাররফ হোসেন। হ্যামার থ্রোতে ৫৫ দশমিক ৪০ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছেন গৌরাঙ্গ রায়।

আরও