গতকাল হাসপাতালের সম্মেলন কক্ষে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন এসব সরঞ্জাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছে হস্তান্তর করেন।
হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে রয়েছে চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল টাইম ৪ডি আল্ট্রাসাউন্ড মেশিন এবং একটি জিই কালার ডপলার সিস্টেম মেশিন।
এ সময় কেএসআরএমের পরিচালক জসিম উদ্দিন, চমেক হাসপাতালের উপপরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী, সহকারী পরিচালক ডা. কাজী সাইফুল আলম, ডা. দেব প্রসাদ চক্রবর্তী, ডা. রুমা ভট্টাচার্যসহ কেএসআরএম ও চমেক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত সচিব আরিফ আহমদ বলেন, ‘২ হাজার ২০০ বেডের চমেক হাসপাতালে বাজেট অপ্রতুল। তাই অনেক রোগী চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হয়ে যান। কেএসআরএমের এমন সহায়তায় রোগীদের অনেক উপকার হবে।’