খাগড়াছড়ির আলুটিলা সংরক্ষিত বনাঞ্চলে দুটি বনমোরগ অবমুক্ত করেছে বন বিভাগ। গতকাল বিকালে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেনকে সঙ্গে নিয়ে বনমোরগ দুটি অবমুক্ত করেন। বন কর্মকর্তা জানান, খাগড়াছড়ি বন বিভাগ বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি বাজারে বিক্রির জন্য আনা দুটি বনমোরগ উদ্ধার করা হয়।