ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ১২ মামলায় চার্জশিট দেয়া হয়েছে: পুলিশ সদর দপ্তর

গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় করা মামলার মধ্যে ১২টি মামলায় চার্জশিট দেয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা তিনটি ও অন্যান্য ধারায় মামলা নয়টি।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় করা মামলার মধ্যে ১২টি মামলায় চার্জশিট দেয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা তিনটি ও অন্যান্য ধারায় মামলা নয়টি। বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতর জানায়, চার্জশিটকৃত তিনটি হত্যা মামলার মধ্যে তিনটি মামলাই শেরপুর জেলার। অন্যান্য ধারার নয়টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি, সিরাজগঞ্জ জেলার দুটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন দুটি।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারকি করছেন। রুজুকৃত অন্য সকল মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।

আরও