বেনাপোলে অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার

যশোরের বেনাপোল বন্দর থানার সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে পাঁচটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে।

যশোরের বেনাপোল বন্দর থানার সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে পাঁচটি বিদেশী পিস্তল পাঁচ রাউন্ড গুলিসহ বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে। গতকাল ভোরে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্য বেনাপোল পোর্ট থানা পুলিশের যৌথ অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ওই গ্রামের মো. শাহ জামাল কালু (৫৫) তার ছেলে সোহেল আহমেদ (৩০)

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, আটককৃতদের অস্ত্র আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও