দেশে করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশে কোনো নভেল করোনাভাইরাসের রোগী নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। গতকাল বিকালে মাদারীপুর আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনফেরত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। তারা সবাই এখন সুস্থ। যারা নভেল করোনাভাইরাসের গুজব ছড়ায় তারা দেশের ভালো চায় না।

দেশে কোনো নভেল করোনাভাইরাসের রোগী নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। গতকাল বিকালে মাদারীপুর আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন।

সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনফেরত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। তারা সবাই এখন সুস্থ। যারা নভেল করোনাভাইরাসের গুজব ছড়ায় তারা দেশের ভালো চায় না।

জাহিদ মালেক বলেন, দেশে যাতে নভেল করোনাভাইরাস প্রবেশ করতে না পারে, সেজন্য সরকার সব ব্যবস্থা গ্রহণ করেছে। বিমানবন্দরে স্ক্যানার বসানো হয়েছে। মেডিকেল টিমও প্রস্তুত রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিন আসা যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য মেডিকেল টিম ২৪ ঘণ্টা কাজ করছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নভেল করোনাভাইরাসের গুজব ছড়ায়, তারা দেশের মঙ্গল কামনা করে না। মানুষকে আতঙ্কিত করা মোটেই কাম্য নয়। সবাই সজাগ থাকলে নভেল করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা নেই।

আরও