সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শণাক্ত হয়েছে ১৩৯ জনের এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৯৬৮ জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতর নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন। বাকি ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।