হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৬৩ জন, রাজশাহীতে ১২, সিলেটে ১২৫ , চট্টগ্রামে ২২৯ জন, বরিশালে ৯১, ময়মনসিংহে ৪৯, খুলনায় ৭০, এবং রংপুরে ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

দেশে ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মারা যাওয়া ৮ জনের মধ্যে ৩ জনই ঢাকা বিভাগের। এছাড়া, এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৫ জন রোগী ভর্তি হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৬৩ জন, রাজশাহীতে ১২, সিলেটে ১২৫ , চট্টগ্রামে ২২৯ জন, বরিশালে ৯১, ময়মনসিংহে ৪৯, খুলনায় ৭০, এবং রংপুরে ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩২৪ জন।

আরও