পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত আম জনসম্মুখে ধ্বংস করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম জানান, ক্ষতিকর রাসায়নিকের ব্যবহারে জনস্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় পিকআপ চালককে ১ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।