পারিবারিক কলহের জেরে গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্ণা খানম (২৮) নামে এক গৃহবধূকে হত্যা করে মরদেহ গুমের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী আল আমিন ব্যাপারী ওরফে আলামিনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।