বিজিএমইএ-বিকেএমইএর চিঠি

শনিবার পোশাক কারখানায় ছুটি দিতে অনুরোধ

গতকাল তৈরি পোশাক উৎপাদন ও রফতানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে সদস্যদের কাছে পাঠানো নোটিসে আগামীকাল পোশাক কারখানা ছুটি রাখতে অনুরোধ জানিয়ে নোটিস জারি করা হয়েছে।

আগামীকাল দেশের তৈরি পোশাক খাতের সব কারখানা বন্ধ থাকবে। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কারখানা বন্ধ রাখতে সদস্য কারখানা কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

গতকাল তৈরি পোশাক উৎপাদন ও রফতানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে সদস্যদের কাছে পাঠানো নোটিসে আগামীকাল পোশাক কারখানা ছুটি রাখতে অনুরোধ জানিয়ে নোটিস জারি করা হয়েছে।

নোটিসে বলা হয়, গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে শনিবার বিজিএমইএর সদস্যভুক্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করার অনুরোধ করা হয়।

বিজিএমইএর নোটিসের সঙ্গে গত ৫ অক্টোবর মন্ত্রিপরিষদের বৈঠকে নেয়া সিদ্ধান্তের একটি অনুলিপিও পাঠানো হয়েছে।

এদিকে বিকেএমইএ সূত্রে জানা গেছে, সংগঠনের পক্ষ থেকে সদস্য পোশাক কারখানাগুলোকে আগামীকাল ছুটি রাখতে অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।

আরও