৯ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের উড়িষ্যা রাজ্যে বসবাস করছিলেন।

ভারতে অনুপ্রবেশকারী ৯ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তাদের হস্তান্তর করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের উড়িষ্যা রাজ্যে বসবাস করছিলেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এদিন দুপুর ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানি কমান্ডার এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর কোম্পানি কমান্ডার ছিলেন। আলোচনার এক পর্যায়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করা ৯ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বিএসএফ। তাদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে।

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করেন হায়দার আলী।

আরও