জামালপুর পৌরসভার পাথালিয়া গজপাড়া এলাকায় পুকুরে ডুবে মো. স্বর্ণ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার মো. জুয়েলের ছেলে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর।