৯০ কেজির বাগাড় জালে

জানা গেছে, গত শুক্রবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে ৯০ কেজি ওজনের বাগাড় মাছটি ধরা পড়ে।

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। গতকাল মাছটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, গত শুক্রবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে ৯০ কেজি ওজনের বাগাড় মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া। পরে ওইদিন সন্ধ্যায় উপজেলার পাম্পমোড় এলাকায় সাজু মিয়া মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ৩৫ হাজার টাকায় খুচরা বিক্রি করেন। এ সময় বিশাল আকৃতির মাছটি দেখতে পাম্পমোড় এলাকায় ক্রেতাসহ উৎসুক জনতা ভিড় জমায়। স্থানীয় মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, ব্রহ্মপুত্র নদে প্রায়ই বিভিন্ন ওজনের বাগাড়, পাঙাশসহ দেশীয় প্রজাতির বড় মাছ ধরা পড়ছে।

আরও