এ ঘটনার পর থেকে বন্ধ রয়েছে যান চলাচল। এতে ধোবাউড়ার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি, তিনি খুব দ্রুত সংস্কারের ব্যবস্থা নেবেন’।