সর্বোচ্চ সতর্কতার সাথে ঈদুল আজহা উদযাপনের আহ্বান রাষ্ট্রপ‌তির

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে ঈদুল আজহা উদযাপনের আহ্বান জা‌নি‌য়ে‌ছেন রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে ঈদুল আজহা উদযাপনের আহ্বান জা‌নি‌য়ে‌ছেন রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ।

মঙ্গলবার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপল‌ক্ষ্যে দেয়া এক বাণী‌তে এ আহ্বান জানান তি‌নি।

‌রাষ্ট্রপ‌তি ব‌লেন, এ বছর এমন একটা সময়ে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে যখন বাংলাদেশ সহ গোটা বিশ্ব করনা ভাইরাসের সংক্রমণে চরমভাবে বিপর্যস্ত। করোনার কারণে দেশের জনগণের জীবন ও জীবিকা আজ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। জীবন বাঁচানোর প্রথম অগ্রাধিকার হলেও জীবন বাঁচিয়ে রাখতে জীবিকার গুরুত্বও অনস্বীকার্য। কঠিন এ সময়ে আমি দেশের আপামর জনগণের প্রতি কুরবানীর মর্মার্থ অনুধাবন করে সংযম ও ত্যাগের মানসিকতা উজ্জীবিত হয়ে মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। 

মো. আবদুল হা‌মিদ ব‌লেন, ‌একই সাথে আমি দেশবাসীর প্রতি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে  সর্বোচ্চ সতর্কতার সাথে ঈদুল আযহা উদযাপন এর আহ্বান

জানাচ্ছি। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলিত হলে সমাজের প্রতিষ্ঠা হবে শান্তি ও সৌহার্দ্য। মহান আল্লাহ আমাদের মহামারী করোনা হাত থেকে রক্ষা করুন, আমিন।

বাণী‌তে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান রাষ্ট্রপ‌তি।

প‌বিত্র ঈদুল আজহার মহত্ত বর্ননা ক‌রে রাষ্ট্রপ‌তি আবদুল হামিদ ব‌লেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। আজহা অর্থ কুরবানী বা উৎসর্গ করা। ঈদুল আজহা উৎসবের সাথে মিশে আছে চরম ত্যাগ ও প্রভু প্রেমের পরাকাষ্ঠা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কুরবানী করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে অতুলনীয়।

‌তি‌নি ব‌লেন, কুরবানী আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। 

রাষ্ট্রপতি ব‌লেন, মহান আল্লাহর নিকট কুরবানী কবুল হওয়ার জন্য অশুদ্ধ নিয়ত ও উপার্জন থাকা আবশ্যক। সরকার নির্ধারিত স্থানে কুরবানী করে এবং কোরবানির বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ বন্ধে সকলে সচেষ্ট থাকবেন বলে আমি আশা রাখি। পবিত্র ঈদুল আজহা সবার জন্য বয়ে আনুক কল্যান, সবার মধ্যে জেগে উঠুক তাদের আদর্শ।

আরও