অস্ত্রসহ গ্রেফতার

রাজবাড়ীতে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ নুর মোহাম্মদ ব্যাপারী (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গতকাল বিকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। নুর মোহাম্মদ অস্ত্র ও গুলি নিয়ে ঢাকার একটি এলাকায় যাচ্ছিলেন বলে জানিয়েছেন রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম। এ ব্যাপারে মামলা হয়েছে।

আরও