জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য অর্থনীতির দিকে যাচ্ছে বাংলাদেশ: ড. সাইমুম পারভেজ

সাইমুম পারভেজ আরো বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ তুলনামূলকভাবে খুব বেশি দায়ী না হলেও এর বিরূপ প্রভাব আমাদের ওপর অত্যন্ত বেশি।

জলবায়ু পরিবর্তনের সঙ্গে অর্থনীতিতেও রূপান্তর আসছে। বাংলাদেশও জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য অর্থনীতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অর্থনীতির একটি বড় ধরনের পুনর্বিন্যাসও হচ্ছে। বর্তমানে একধরনের রূপান্তর হচ্ছে জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে নবায়নযোগ্য জ্বালানির অর্থনীতির দিকে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অর্থনীতির এই পরিবর্তন মানুষের জীবন ও সমাজে প্রভাব ফেলছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত ‘গ্রিন ডায়ালগ: জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ শীর্ষক আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সাইমুম পারভেজ আরো বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ তুলনামূলকভাবে খুব বেশি দায়ী না হলেও এর বিরূপ প্রভাব আমাদের ওপর অত্যন্ত বেশি। এর ফলে ফলে বিশ্বব্যাপী নানা ধরনের পরিবর্তন ঘটছে, যার প্রভাব আমাদের দেশেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই পরির্বতনের ফলে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি থেকে শুরু করে মাটিতে লবণাক্ততা বৃদ্ধি, বন্যা, ঘূর্ণিঝড়—এসব নানা ধরনের সমস্যা আমরা মোকাবিলা করছি। শুধু তা-ই নয়, আমাদের প্রাত্যহিক জীবনেও জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব আমরা লক্ষ্য করছি।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলায় সকলের একসঙ্গে কাজ করার আহ্বায়ন জানিয়ে তিনি বলেন, আশা করি, আজকের এ আলোচনা সামনের দিনে জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলায় সহায়ক হবে। আমি আশাবাদী যে, আগামী দিনগুলোতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমরা সবাই একসঙ্গে কাজ করব।

আরও