রাজশাহী নগরীর ৫-১৬ বছর বয়সী ১ লাখ ৪ হাজার ৮২৬ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে আগামী ৭-১২ জানুয়ারি পর্যন্ত বিনামূল্যে একটি করে কৃমিনাশক খাওয়ানো হবে। এরই মধ্যে রাসিক এ কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করেছে। গতকাল কেন্দ্রীয় অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানান রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এএফএম আঞ্জুমান আরা। রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার, পরিকল্পনা স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান টুকুর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. রায়হান উদ্দিন, রাসিক সচিব মশিউর রহমান, পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের উপপরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।