হাম উপসর্গে চারজনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, এখন পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৯২৭ ও নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২ হাজার ১১৬ জন। হাম উপসর্গ এবং নিশ্চিত হামের আক্রান্ত মোট রোগীর সংখ্যা দুই লাখ এক হাজার ৬২৫ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতের আরো বলা হয়, একই সময়ে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪২৮ জন। এর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৩২ জন জনের মধ্যে এবং নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, এখন পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৯২৭ ও নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২ হাজার ১১৬ জন। হাম উপসর্গ এবং নিশ্চিত হামের আক্রান্ত মোট রোগীর সংখ্যা দুই লাখ এক হাজার ৬২৫ জন।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৮ হাজার ১১৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭১ হাজার ৬৮০ জন।

আরও