ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

আজ সকালে ইসির ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, ‘নিবন্ধিত রাজনৈতিক দলের’ তালিকায় আওয়ামী লীগের নাম থাকলেও এর পাশে দলীয় প্রতীকের স্থানটি ফাঁকা। বাকি দলগুলোর প্রতীক থাকলেও নৌকা সরিয়ে ফেলা হয়েছে এর স্থান থেকে।

নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক।

এর আগে গতকাল মঙ্গলবার ইসির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে তিনি লেখেন, অভিশপ্ত 'নৌকা' মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।

আজ সকালে ইসির ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, ‘নিবন্ধিত রাজনৈতিক দলের’ তালিকায় আওয়ামী লীগের নাম থাকলেও এর পাশে দলীয় প্রতীকের স্থানটি ফাঁকা। বাকি দলগুলোর প্রতীক থাকলেও নৌকা সরিয়ে ফেলা হয়েছে এর স্থান থেকে।

আরও