ভারতে পাচারকালে সার জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকার নদীপথ দিয়ে ভারতে পাচারকালে প্রায় নয় হাজার কেজি রাসায়নিক সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকার নদীপথ দিয়ে ভারতে পাচারকালে প্রায় নয় হাজার কেজি রাসায়নিক সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ কাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে অভিযান চালিয়ে নৌকাভর্তি ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, চার হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ডিএপি সর্বমোট ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেছে।

বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়নের এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও