সিলেটে দুই শিশুসহ মাকে গলা কেটে হত্যা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ফতেহপুর এলাকায় এই ঘটনা ঘটে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ফতেহপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলিমা বেগম (৩০) ও তার দুই সন্তান মিজান (১০) এবং তানিশা (৩)। এছাড়া গুরুতর আহত আলিমা বেগমের স্বামী হিফজুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাত পরিচয় লোকজন পরিবারটির ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছি। নিহতদের গলা ও মাথায় ধারালো অস্ত্রের কোপ দেখা গেছে।


সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে, কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত করা যায়নি।

আরও